পদ পরিচয় | বাংলা ব্যাকরণ

১. পদ কাকে বলে ?
বাক্যে অবস্থিত পরস্পর সম্পর্কযুক্ত প্রতিটি শব্দকে পদ বলে।

২. বিশেষ্য পদ কাকে বলে ?
বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য বলে।

৩. বিশেষণ পদ কাকে বলে ?
বাক্যে ব্যবহৃত যেসব পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া প্রভৃতি পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা প্রভৃতি নির্দেশ করে তাদেরকে বিশেষণ পদ বলে।

৪. সর্বনাম পদ কাকে বলে ?
বাক্যে ব্যবহৃত যেসব শব্দ বিশেষ্য পদের পরিবর্তে বসে সেগুলোকে সর্বনাম পদ বলে।

৫. অব্যয় পদ কাকে বলে ?
বাক্যে ব্যবহৃত যেসব পদের আকৃতি কোনো পরিবর্তন বা ব্যয় হয় না, সেসব পদকে অব্যয় পদ বলে।

৬. ক্রিয়া পদ কাকে বলে ?
বাক্যে ব্যবহৃত যেসব পদ দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায় সেসব পদকে ক্রিয়াপদ বলে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস