ধ্বনি ও বর্ণ | বাংলা ব্যাকরণ
১. ধ্বনি কাকে বলে ?
মানুষের মুখ থেকে সবচেয়ে ছোট যে অর্থবোধক আওয়াজ বের হয় তাকে ধ্বনি বলে।
২. স্বরধ্বনি কাকে বলে ?
যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখের কোথাও কোনো বাধা পায় না, সেগুলোকে স্বরধ্বনি বলে।
৩. ব্যঞ্জনধ্বনি কাকে বলে ?
যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখের কোথাও না কোথাও বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জনধ্বনি বলে।
৪. বর্ণ কাকে বলে ?
ধ্বনি লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে।