শব্দ পরিচয় | বাংলা ব্যাকরণ
১. শব্দ কাকে বলে ?
দুই বা ততোধিক বর্ণ একত্রে মিলে যখন কোনো অর্থ প্রকাশ করে কথন তাকে শব্দ বলে।
২. তৎসম শব্দ কাকে বলে ?
সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় যেসব শব্দ বাংলা ভাষায় ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে।
৩. অর্ধতৎসম শব্দ কাকে বলে?
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সামান্য পরিবর্তন হয়ে বাংলায় এসেছে সেগুলোকে অর্ধতৎসম শব্দ বলে।
৪. তদ্ভব শব্দ কাকে বলে?
যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে বাংলা ভাষায় রূপান্তরিত হয়েছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে।
৫. দেশি শব্দ কাকে বলে?
বাংলাদেশের আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে।
৬. বিদেশি শব্দ কাকে বলে?
বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বিভিন্ন সময়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে।