Past Tense – অতীত কাল

Past Tense কাকে বলে?
যে কাজ পূর্বে সংঘটিত হয়ে গেছে, তার কালকে Past Tense বলে।

Past Tense কত প্রকার?

Past Tense চার প্রকার।

  1. Past Indefinite Tense – সাধারন অতীত কাল
  2. Past Continuous Tense – ঘটমান অতীত কাল
  3. Past Perfect Tense – পুরাঘটিত অতীত কাল
  4. Past Perfect Continuous Tense -পুরাঘটমান অতীত কাল

Past Indefinite Tense কাকে বলে?
অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।

Past Continuous Tense কাকে বলে?
অতীত কালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এরূপ বোঝালে তাকে Past Continuous Tense বলে।

Past Perfect Tense কাকে বলে?
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তাকে Past Perfect Tense বলে।

Past Perfect Continuous Tense কাকে বলে?
অতীত কালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল এরূপ বোঝালে তাকে Past Perfect Continuous Tense বলে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস