Present Tense – বর্তমান কাল

Tense কাকে বলে?
কোনো Verb এর কাজ যে সময়ে সম্পন্ন হয়, সেই সময়কেই ইংরেজিতে Tense বলে।

Tense কত প্রকার?

Tense তিন প্রকার।

  1. Present Tense – বর্তমান কাল
  2. Past Tense – অতীত কাল
  3. Future Tense – ভবিষ্যৎ কাল

Present Tense কাকে বলে?
কোনো কাজ বর্তমানে সংগঠিত হয় বুঝালে, তার কালকে Present Tense বলে।

Present Indefinite Tense কাকে বলে?
কোন কাজ বর্তমানে হয় বা অভ্যাসগত সত্য বা চিরন্তন সত্য বোঝালে তাকে Present Indefinite Tense বলে।

Present Continuous Tense কাকে বলে?
বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এবং নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে তাকে Present Continuous Tense বলে।

Present Perfect Tense কাকে বলে?
বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে তাকে Present Perfect Tense বলে।

Present Perfect Continuous Tense কাকে বলে?
বর্তমান কালে কোনো কাজ পূর্ব থেকে আরম্ভ হয়ে এখনো হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে Present Perfect Continuous Tense বলে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস