Future Tense – ভবিষ্যৎ কাল
Future Tense কাকে বলে?
যে কাজ পরে বা ভবিষ্যতে ঘটবে বুঝায় তাঁর কালকে Future Tense বলে।
Future Tense কত প্রকার?
Future Tense চার প্রকার।
- Future Indefinite Tense – সাধারন ভবিষ্যৎ কাল
- Future Continuous Tense – ঘটমান ভবিষ্যৎ কাল
- Future Perfect Tense – পুরাঘটিত ভবিষ্যৎ কাল
- Future Perfect Continuous Tense – পুরাঘটমান ভবিষ্যৎ কাল
Future Indefinite Tense কাকে বলে?
ভবিষ্যৎ কালে কোন কাজ সাধারণভাবে সংঘটিত হবে এরূপ বোঝালে তাকে Future Indefinite Tense বলে।
Future Continuous Tense কাকে বলে?
ভবিষ্যৎ কালে কোনো কাজ কিছু সময় ধরে হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে তাকে Future Continuous Tense বলে।
Future Perfect Tense কাকে বলে?
ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে তাকে Future Perfect Tense বলে।
Future Perfect Continuous Tense কাকে বলে?
ভবিষ্যৎ কালে সংঘটিত দুটি কাজের মধ্যে একটি কাজ অপর কাজটি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত কিছুকাল ধরে চলতে থাকবে বোঝালে পূর্ববর্তী কাজটিকে Future Perfect Continuous Tense বলে।