সাইক্লোন কবিতার মূলভাব
‘সাইক্লোন’ কবিতায় সাইক্লোনের ভয়াবহ রূপ ও এর তাণ্ডবের চিত্র ফুটে উঠেছে। সাইক্লোন গাছপালা, মাছ ও পশুপাখি সবকিছু উড়িয়ে নিয়ে যায়। খালের পানি ফুলে ওঠে, ঘূর্ণি হাওয়ায় নৌকার পাল ছিঁড়ে যায় এবং পানির স্রোতে সবকিছু ভাসতে থাকে। জলোচ্ছ্বাসে চরের ঘরবাড়ি, পশুপাখি পানিতে ডুবে যায়। সাইক্লোনের এই ধ্বংসলীলার মাঝে আজান ও শাঁখের আওয়াজ চরম মুহূর্তে মানুষের বাঁচার আকুতিকে ইঙ্গিত করে।