ঠিক আছে কবিতার মূলভাব
কবিতায় একজন অতিথি হঠাৎ বাড়িতে এসে পড়েন। এই অতিথির মধ্যে রয়েছে উদারতা আর সব খারাপ ঘটনাকে হাসি মুখে মেনে নেওয়ার মনোভাব। অতিথিটি খুবই সহজ-সরল। বাড়ির লোকটি তাকে তার ঘরের নানা অসুবিধার কথা জানালে তিনি তা স্বাভাবিকভাবেই মেনে নেন। লোকটি ভালো খাবার, থালা-বাসন, ছাতা দিতে না পারলেও মেহমানটি এসব হাসিমুখে মেনে নেন। মেহমানের ‘ঠিক আছে’ বলার মধ্য দিয়েই কবিতায় খারাপ বিষয় মেনে নিয়ে হাসিখুশি থাকার বিষয়টি ফুটে উঠেছে।