দূরের পাল্লা কবিতার মূলভাব
‘দূরের পাল্লা’ কবিতায় ফুটে উঠেছে নদীর তীরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। নদীতে তিনজন মাঝি নৌকা বেয়ে দূরদূরান্তে যায়। নদীর দুই তীরের পাড় ঝোপঝাড় জঙ্গলে পরিপূর্ণ। জেগে ওঠা চরে বাঁশের কঞ্চি দিয়ে মানুষ ঘর তৈরি করে। পানকৌটি বা পানকৌড়ি জলে ডুব দেয়, সেই সঙ্গে ডুব দেয় ঘোমটা পরা বউ। তারই পাশ দিয়ে তিনজন মাঝি গান গাইতে গাইতে ধীর গতিতে এগিয়ে চলে।