একুশের কবিতার মূলভাব
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্য বরকতসহ আরও অনেকে প্রাণ দিয়েছিলেন। এই কবিতায় কবি সেই শহিদদের কথা শ্রদ্ধায় সাথে স্মরণ করেছেন। কবি কল্পনা করেছেন যে, এই দিনে দুপুরে আকাশ থেকে বৃষ্টির মতো শহিদ বরকতের রক্ত ঝরে পড়ছে, আর সেই রক্তে কৃষ্ণচূড়া ফুলগুলো লাল হয়ে ফুটেছে। এই দিনে আমরা প্রভাতফেরির মিছিল নিয়ে শহিদ মিনারে ফুল দিতে যাই। মিছিলে আমরা যে শোকের গান গাই, কবি তাকে শহিদ তিতুমীরের কন্যার দুঃখের গানের সাথে তুলনা করেছেন।