পুরুষ | বাংলা ব্যাকরণ
১. পুরুষ কাকে বলে ?
বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যেসব সর্বনাম পদ ব্যবহৃত হয় সেগুলোকে পুরুষ বলে।
২. উত্তম পুরুষ কাকে বলে ?
বাক্যে বক্তা নিজের সম্পর্কে বলতে যেসব সর্বনাম পদ ব্যবহার করে সেগুলোকে উত্তম পুরুষ বলে।
৩. মধ্যম পুরুষ কাকে বলে ?
বাক্যে বক্তা সামনে যাকে বা যাদের সাথে কথা বলছে তাকে মধ্যম পুরুষ বলে।
৪. নাম পুরুষ কাকে বলে ?
বাক্যে বক্তা যার সাথ কথা বলছে তাকে না বুঝিয়ে অন্য কাউকে বোঝাতে যেসব সর্বনাম পদ ব্যবহার করে তাকে নাম পুরুষ বলে।