শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মূলভাব
‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় বাদশা আলমগীর একদিন দেখেন তাঁর পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছেন আর শিক্ষক নিজ হাতে পা ধুচ্ছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তাঁর সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হলেন কান্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে।