বৃষ্টির ছড়া কবিতার মূলভাব

ফররুখ আহমদ রচিত ‘বৃষ্টির ছড়া’-ছড়াতে গ্রামবাংলার বর্ষাকালের এক অপূর্ব রূপ ফুটে উঠেছে। বৃষ্টি নামলে প্রকৃতির চারদিকে যেন উৎসব শুরু হয়ে যায়। বৃষ্টির ছোঁয়ায় ঘাস বন জেগে ওঠে। তখন সাদা বকের দল বাঁশ বাগানে আশ্রয় নেয়। আকাশে মেঘের ডাক শোনা যায়। এই সময়ে বনের আড়ালে সুগন্ধি কেয়া ফুল ফোটে। মেঘের ঘনঘটা দেখে রাখাল ছেলে মুগ্ধ হয়ে পথ ভুলে দাঁড়িয়ে পড়ে। মূলত, বৃষ্টির দিনে প্রকৃতির সজীবতা আর গ্রামের সহজ-সরল সৌন্দর্যই এই কবিতার মূল বিষয়।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস