কেমন বড়াই কবিতার মূলভাব
‘কেমন বড়াই’ কবিতাটি লিখেছেন হাবীবুর রহমান। এ ছড়ায় তিনি তুলে ধরেছেন প্রকৃত বীর কখনো বড়াই করে না। যে প্রকৃত সাহসী সে তার কাজের মাধ্যমে তা সবার সামনে তুলে ধরে। যারা বাস্তবে কিছু পারে না তারাই বড়াই করে। এ বড়াই শুধু অন্যকে ভয় দেখানোর জন্য। আসলে বড়াইকারী ব্যক্তি অন্তঃসারশূন্য। তার প্রকৃত কোনো ক্ষমতা নেই। বিপদে পড়লে তার আসল রূপ দেখা যায়। ছড়াকার মূলত হাস্যরসের মধ্য দিয়ে দেখিয়েছেন বড়াইকারী ব্যক্তি ভীতু ও মিথ্যাবাদী। তাই বড়াইকারীকে কেউ সম্মান করে না।