জন্মেছি এই দেশে কবিতার মূলভাব

জন্মভূমি ও মাতৃভাষার প্রতি কবির গভীর ভালোবাসা ফুটে উঠেছে কবিতাটিতে। এই কবিতায় কবি তুলে ধরেছেন বাংলার আকাশ-বাতাস, নদী, পাহাড়, বনের কথা। বাংলার শ্রমজীবী কৃষকের কথা। তাদের গানের সুর ও মাতৃভাষায় মনের ভাব প্রকাশের কথা। বাংলার প্রকৃতি, ভাষা ও মানুষকে কবি আত্মিকভাবে অনুভব করেন। তাই এই দেশমাতার কোলে জন্ম নেওয়া ও মৃত্যুবরণ করাকে তিনি সৌভাগ্য মনে করেন। কবি এ দেশেই জন্মেছেন বলে এ দেশেই মৃত্যুবরণ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস