ছাত্রজীবন রচনা

ছাত্রজীবন

সূচনা: মানুষের জীবনে প্রাতিষ্ঠানিক বিদ্যা অর্জনের সময়টিই হলো ছাত্রজীবন। ছাত্রজীবন হলো জীবনের সবচেয়ে মূল্যবান সময়। ছাত্রজীবনের সুশিক্ষাই ভবিষ্যৎ জীবনের পাথেয়। আমাদের ভবিষ্যৎ জীবনের প্রতিষ্ঠা ছাত্রজীবনের ভিত্তির উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল।

ছাত্রজীবনের লক্ষ্য: ছাত্রজীবনের প্রথম ও প্রধান কর্তব্য অধ্যয়ন। ছাত্রজীবনে ছাত্রদের অন্যতম কাজ হলো শিক্ষাদীক্ষায় সমৃদ্ধ ও আদর্শ জীবন গঠন করা। বাজে কাজে সময় নষ্ট না করে প্রচুর পড়াশোনা করে জ্ঞানভান্ডার সমৃদ্ধ করা ছাত্রজীবনের অন্যতম কর্তব্য। ছাত্রজীবনেই জীবনের লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। তা হলে জীবন সার্থক হবে।

লক্ষ্য অর্জনে করণীয়: চরিত্র মানবজীবনের অমূল্য সম্পদ। তাই ছাত্রজীবনে চরিত্র গঠনে বিশেষ মনোযোগী হতে হবে। এক্ষেত্রে ছাত্রজীবনের মূল আদর্শ হওয়া উচিত সততা। অধ্যয়নের সঙ্গে সঙ্গে শরীর গঠনের প্রতিও ছাত্রদের মনোযোগী হতে হবে। কেননা, স্বাস্থ্য মানবজীবনের অমূল্য সম্পদ।

ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য: ছাত্ররাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই ছাত্রজীবনে জনসেবামূলক কাজে অংশগ্রহণ করা সকলের কর্তব্য। বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসা শিক্ষার্থীদের কর্তব্য।

উপসংহার: ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ছাত্ররাই একদিন বড়ো হয়ে দেশকে অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে। তাই সুশিক্ষা লাভ করে নিজের জীবনের এবং দেশ ও জাতির ভবিষ্যৎ গৌরবোজ্জ্বল করা প্রত্যেক ছাত্রেরই কর্তব্য।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস