পাট রচনা

পাট

ভূমিকা: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। বাংলাদেশ পৃথিবীর সেরা পাট উৎপাদনকারী একটি দেশ। তাই পাটকে সোনালি আঁশ বলা হয়।

বর্ণনা: পাট গাছের বাকলের আঁশ থেকে পাট হয়। এটি ৯ থেকে ১০ হাত পর্যন্ত লম্বা হয়। পাট সাধারণত ফাল্গুন ও চৈত্র মাসে চাষ করা হয়। আষাঢ় ও শ্রাবণ মাসে এটি কাটা হয়। পাট কেটে আঁটি বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখতে হয়। তারপর পানিতে রাখার কয়েক দিন পর ধুয়ে রোদে শুকালে পাট হয়।

কোথায় জন্মে: পৃথিবীর প্রায় ৭৫ ভাগ পাট বাংলাদেশে জন্মে। এছাড়া ভারত, থাইল্যান্ড, চীন ও আমেরিকায় পাট উৎপন্ন হয়।

পাটের প্রকারভেদ: বাংলাদেশে দুই ধরনের পাট চাষ হয়। যেমন- ১. বগীপাট ও
২. তোষাপাট। বগীপাট উচু জমিতে ও তোষাপাট নিচু জমিতে চাষ হয়।

পাটের ব্যবহার: আমাদের দেশে পাট অনেক ব্যবহৃত হয়। পাট থেকে চট, দড়ি, বস্তা, থলে, কার্পেট ইত্যাদি তৈরি হয়।

পাট চাষের জমি: পাট সাধারণত নিচু জমিতে চাষাবাদ করা হয়। পানিযুক্ত মাটিতে পাট প্রচুর পরিমাণে জন্মে।

উপসংহার: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। এ কারণে সোনার সাথে তুলনা করা হয়েছে। বর্তমানে পাটের দাম কম। তাই পাটকে বাঁচাতে সরকারি ও বেসরকারি সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস