ধান রচনা
ধান
ভূমিকা: বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান আমদের প্রধান কৃষিজাত ফসল। ধান থেকে চাল হয়। আর চাল থেকে হয় ভাত। ভাত আমাদের প্রধান খাদ্য।
বর্ণনা: ধান এক প্রকার তৃণ জাতীয় উদ্ভিদ। এটি ২/৩ থেকে ৫/৬ হাত পর্যন্ত লম্বা হয়। ধানগাছ প্রথমে সবুজ থাকে। পাকলে সেটি সোনালি রং ধারণ করে।
প্রকারভেদ: বাংলাদেশে নানা জাতের ধান দেখা যায়। এগুলোকে চারভাগে ভাগ করা হয়েছে। যেমন- আউশ, আমন, বোরো ও ইরি। বর্তমানে আমাদের দেশে ‘ইরি’ ধান ব্যাপকভাবে চাষ হচ্ছে।
ধানের ব্যবহার: ধান থেকে ভাত ছাড়াও চিড়া, মুড়ি ও খই হয়। এছাড়া ধানের চালের আটা দিয়ে নানারকমের পিঠা হয়।
প্রাপ্তিস্থান: পৃথিবীর প্রায় প্রত্যেক দেশেই কম বেশি ধান উৎপন্ন হয়। তবে বাংলাদেশ, ভারত, চীন, মায়ানমার, জাপান, ভিয়েতনাম ও পাকিস্তানে সবচেয়ে বেশি ধান চাষ হয়।
উপকারিতা: আমরা ভাত খেয়ে বেঁচে থাকি। আর এ ভাতের প্রধান উৎস ধান।
উপসংহার: ধানের ওপর আমাদের জীবন নির্ভরশীল। তাই আধুনিক পদ্ধতি ব্যবহার করে ধানের উৎপাদন অধিক হারে বাড়ানো উচিত।