আমাদের দেশ রচনা

আমাদের দেশ

সূচনা: প্রকৃতির রূপসী কন্যা আমাদের এ বাংলাদেশ। বাংলার এ রূপ আমাদের চিরচেনা প্রকৃতির প্রতিচ্ছবি। এ ছবি নিয়েই যুগে যুগে বহু কবি-সাহিত্যিক রচনা লিখেছেন।

অবস্থান ও আয়তন: বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। লোখসংখ্যা প্রায় ১৮ কোটি।

বাংলাদেশের শহর: বাংলাদেশের রাজধানী ঢাকা। এটি একটি বড় শহর। এছাড়াও এদেশে ছোট বড় ৯০টি শহর আছে।

বাংলাদেশের নদনদী: বাংলাদেশর বুকের ওপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র ও আত্রাই এদেশের বড় নদী।

বাংলাদেশের খাদ্যশস্য: বাংলাদেশের মাটি খুবই উর্বর। এদেশের উর্বর মাটিতে ফলে নানারকমের খাদ্যশস্য। যেমন- ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, আলু প্রভৃতি।

বাংলদেশের কুটির শিল্প: এ দেশের মেয়েরা অবসর সময়ে নানারকম শৌখিন জিনিস বানায়। পাটের আঁশ বিভিন্ন রঙে রাঙিয়ে তারা তৈরি করে নকশি শিকা, সুচ ও সুতো দিয়ে সেলাই করে নকশিকাঁথা। তাঁতিরা এখনো রেশমি জামদানি ও সুতি কাপড় বোনে।

বাংলাদেশের ঋতুবৈচিত্র: বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – এ ছয়টি ঋতুতে এদেশের প্রকৃতি নানা রূপ ধারণ করে।

উপসংহার: আমারা আমাদের দেশকে ভালোবাসি। দেশপ্রেমের চেতনায় সমৃদ্ধ হয়ে আমরা গড়ে তুলবো আমাদের এ দেশ।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস