বাক্য পরিচয় | বাংলা ব্যাকরণ
১. বাক্য কাকে বলে ?
সাজিয়ে বলা শব্দ যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে।
২. উদ্দেশ্য কাকে বলে?
বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে।
৩. বিধেয় কাকে বলে ?
বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে।