বাংলাদেশের জাতীয় ফল: কাঁঠাল (রচনা)

কাঁঠাল

সূচনা: কাঁঠাল আমাদের জাতীয় ফল। এটি একপ্রকার গ্রীষ্মকালীন ফল। এটি বাংলাদেশের জাতীয় ফল। বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ দেখা যায়।

কাঁঠালের আকার-আকৃতি: কাঁঠালের সারা গায়ে ছোটো ছোটো কাঁটা থাকে। কাঁঠাল ছোটো-বড়ো নানা আকৃতির হয়। দেখতে কিছুটা গোলাকার, আবার লম্বাটে আকৃতির কাঁঠালও দেখা যায়। উষ্ণ ও আর্দ্র জলবায়ু কাঁঠাল চাষের জন্য উপযোগী। এঁটেল-দোআঁশ মাটি কাঁঠাল চাষের জন্য ভালো।

প্রাপ্তিস্থান ও সময়: কাঁঠাল বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার আদিম ফল। বাংলাদেশে ঢাকা, গাজীপুর, সিলেট, রংপুর, বান্দরবান ও চট্টগ্রামে প্রচুর। কাঁঠাল পাওয়া যায়। এছাড়া প্রায় সারা দেশেই কম-বেশি কাঁঠাল পাওয়া যায়। কাঁঠাল একটি গ্রীষ্মকালীন ফল। সাধারণত জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকতে শুরু করে।

পুষ্টিগুণ: কাঁঠাল স্বাদে-গন্ধে একটি অনন্য ফল। কাঁচা কাঁঠালের তরকারি খাওয়া যায়। কাঁঠাল খুব পুষ্টিকর ফল। কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী।

অর্থনৈতিক গুরুত্ব: কাঁঠাল গাছের রয়েছে নানামুখী অর্থকরী সম্ভাবনা। বিশ্বের সবচেয়ে উন্নতমানের ও সেরা কাঁঠাল আমাদের দেশে। কাঁঠাল গাছের বিশেষত্ব হলো এর কোনো অংশই ফেলনা নয় বরং নানাভাবে উপকারী। হলুদ রঙের জন্য কাঁঠাল কাঠ আসবাবপত্র, ঘরের দরজা, জানালা তৈরির জন্য খুব সমাদৃত। এর আসবাবপত্র খুব দামি ও টেকসই। আসবাবপত্র তৈরি কেন্দ্র করে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

উপসংহার: ফল হিসেবে কাঁঠাল অত্যন্ত জনপ্রিয়। কাঁঠাল শরীরে প্রচুর পুষ্টি জোগায়। গুণে-মানে অনন্য কাঁঠাল আমাদের দেশের জাতীয় ফল।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস