মোবাইল ফোন রচনা

মোবাইল ফোন

ভূমিকা: যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন টেলিযোগাযোগ ব্যবস্থায় এক নতুন ‍দিগন্তের সূচনা করেছে।

মোবাইল ফোন কী: মোবাইল ফোন একটি ছোট আকারের ইলেকট্রনিক ডিভাইস। মোবাইল ফোন দিয়ে সাধারণত কথা বলা হয়। এছাড়া এর সাথে ক্যামেরা থাকে যা দিয়ে ছবি তোলা যায়। মোবাইল দিয়ে গানও শোনা যায়।

মোবাইল ফোন আবিষ্কার: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে এটির উদ্ভাবন কাজ শুরু হয়। বিখ্যাত বিজ্ঞানী গ্রাহাম বেল প্রথম টেলিফোন আবিষ্কার করেন। তাঁর দুই সহকারী গবেষক ছিলেন রিচার্ড এইচ ফ্রাংকিয়েল এবং জোয়েল এস অ্যাজেল। এঁরাই পরবতীকালে মোবাইল ফোনের কৌশল উদ্ভাবন করেন।

মোবাইল ফোনের সুবিধা: মোবাইল ফোনের অনেক সুবিধা আছে। দ্রুত যোগাযোগের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকারী মাধ্যম। কয়েক সেকেন্ডের মধ্যে কাউকে এসএমএস করে ক্ষুদেবার্তা পাঠানো যায়। আবার ভিডিওচিত্র ধারণ করেও পাঠানো যায়।

মোবাইল ফোনের অসুবিধা: মোবাইল ফোনের সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। মোবাইল ফোনে বেশি কথা বললে স্বাস্থের ক্ষতি হতে পারে। এমনকি কানের সমস্যাও দেখা দিতে পারে।

মোবাইল ফোনের গুরুত্ব: আধুনিক জীবনে মোবাইল ফোনের গুরুত্ব অনেক। মোবাইল ফোনের মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের কথা মুহূর্তেই শোনা যায় ও বলা যায়। তাছাড়া মোবইল ফোন বর্তমানে ছোট কম্পিউটারের কাজও করছে।

উপসংহার: মোবাইল ফোন আধুনিক বিজ্ঞানের বড় আবিষ্কার। এটি মানবজীবনের একটি বিরাট অংশজুড়ে আছে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস