কেমন বড়াই – হাবীবুর রহমান

কেমন বড়াই - হাবীবুর রহমান

কেমন বড়াই

– হাবীবুর রহমান

লোকটা শুধু করত বড়াই–
‘দেখে নিতাম লাগলে লড়াই !’
উইঢিবিতে মারতো ঘুষি
চোখ পাকিয়ে জোরসে ঠুসি।
বাহু ঠুকে ফুলিয়ে ছাতি
বলত- ‘আসুক বাঘ কি হাতি !
আমি কি আর কারেও ডরাই ?
ভাঙতে পারি লোহার কড়াই।’
শুনে সবে কাঁপত ডরে,
খিল লাগিয়ে থাকত ঘরে।

এক দিন এক ভোরের বেলায়
বেবাক লোকের ঘুম ভেঙে যায়,
ঘর ছেড়ে সব বাইরে এসে
বাড়িয়ে গলা দেখল শেষে;
ঢিবির পাশে বাঁধের গোড়ায়,
লোকটা কেবল গড়িয়ে বেড়ায়।
‘ব্যাপার কি ভাই, ব্যাপার কি ভাই’-
ফিসফিসিয়ে বলল সবাই।
লোকটা তখন চেঁচিয়ে জানায়–
‘উই ধরেছে নাকের ডগায় !’

তিলোত্তমা বিশ্বাস

তিলোত্তমা বিশ্বাস

আমি তিলোত্তমা বিশ্বাস। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ছোটদের বাংলা কবিতা এবং অন্যান্য বিষয়ের ভিডিও তৈরি করি।

সকল ক্লাস