নেমন্তন্ন – অন্নদাশঙ্কর রায়

নেমন্তন্ন - অন্নদাশঙ্কর রায়

নেমন্তন্ন

– অন্নদাশঙ্কর রায়

যাচ্ছ কোথা?
চাংড়িপোতা।

কিসের জন্য?
নেমন্তন্ন।

বিয়ের বুঝি?
না, বাবুজি।

কিসের তবে?
ভজন হবে।

শুধুই ভজন?
প্রসাদ ভোজন।

কেমন প্রসাদ?
যা খেতে সাধ।

কী খেতে চাও?
ছানার পোলাও।

ইচ্ছে কী আর?
সরপুরিয়ার।
আঃ কী আয়েস।
রাবড়ি পায়েস।

এই কেবলি?
ক্ষীর কদলী।
বাঃ কী ফলার!
সবরি কলার।

এবার থামো।
ফজলি আমও।

তিলোত্তমা বিশ্বাস

তিলোত্তমা বিশ্বাস

আমি তিলোত্তমা বিশ্বাস। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ছোটদের বাংলা কবিতা এবং অন্যান্য বিষয়ের ভিডিও তৈরি করি।

সকল ক্লাস