পাখির মতো কবিতার মূলভাব
‘পাখির মতো’ কবিতাটি প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ এবং বাধাহীন স্বাধীনতার কামনা নিয়ে রচিত। কবিতার শিশুটির কাঁঠালচাঁপার মিষ্টি গন্ধে পড়াশোনায় মন বসে না। বইয়ের কঠিন জগতের বদলে নদীর কাছে থাকতে তার বেশি ভালো ‘লাগে। বকুল গাছের ডালে লুকিয়ে থেকে পাখির মতো ‘অবাধে ডাকতে ইচ্ছা হয় তার। সবাই যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন তার মন ছুটে যায় সবুজে ভরা গ্রামে। কারণ কবি মূলত বন্দি জীবনের চেয়ে প্রকৃতির মাঝে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে বেশি আগ্রহী।।