সংকল্প কবিতার মূলভাব
‘সংকল্প’ কবিতায় কবি মনের অদম্য কৌতূহল এবং বিশ্বকে জানার আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। কিশোর কবি বদ্ধ জীবন ও সীমিত গণ্ডি থেকে মুক্তি চান। তিনি বিশ্বের সবকিছু সম্পর্কে জানতে চান। আবিষ্কার করতে চান সব অজানা রহস্যকে এবং বুঝতে চান মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কেন অসীম অতলে ছুটছে। দুঃসাহসীরা কীভাবে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষাই মূলত ‘সংকল্প’ কবিতায় প্রকাশ পেয়েছে।