প্রিয় স্বাধীনতা কবিতার মূলভাব
প্রিয় স্বাধীনতা কবিতায় কবি তাঁর নিজের গ্রাম পাড়াতলির প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়েছেন। কবি মেঘনা নদী পার হয়ে তাঁর গ্রামে ফিরতে চান। তিনি গ্রামের পুকুরপাড়, বাঁশবাগান, জোনাকির আলো আর প্রজাপতির মেলার সৌন্দর্য উপভোগ করতে চেয়েছেন। গ্রামের ধানের গন্ধে কবি তাঁর ছোটোবেলার স্মৃতি খুঁজে পান।গ্রামের মানুষ অনেক অভাব আর অন্ধকারের মধ্যে ‘লড়াই করে বেঁচে থাকে। সবশেষে কবি আমাদের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের কথা মনে করেছেন। এই প্রিয় স্বাধীনতা কবিকে মুক্তির আনন্দ দিয়েছিল।