লিঙ্গ | বাংলা ব্যাকরণ

লিঙ্গ কাকে বলে ?
যেসব পদ দিয়ে পুরুষ ও স্ত্রী, পুরুষ ও স্ত্রী উভয়কে অথবা কোনো বস্তুকে বোঝায় সেসব পদকে লিঙ্গ বলে।

১. পুংলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দ দিয়ে শুধু পুরুষ জাতিকে বোঝায়, সেগুলোকে পুংলিঙ্গ বলে।

২. স্ত্রীলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দ দিয়ে শুধু স্ত্রী জাতিকে বোঝায়, সেগুলোকে স্ত্রীলিঙ্গ বলে।

৩. উভয়লিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দ দিয়ে স্ত্রী-পুরুষ উভয় জাতিকে বোঝায় সেগুলোকে উভয়লিঙ্গ বলে।

৪. ক্লীবলিঙ্গ কাকে বলে ?
যেসব শব্দ দিয়ে পুরুষ বা স্ত্রী না বুঝিয়ে কোনো জড় পদার্থকে বোঝায় সেগুলোকে ক্লীবলিঙ্গ বলে।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস