কম্পিউটার রচনা

কম্পিউটার

সূচনা: কম্পিউটার আধুনিক বিশ্বের এক অপার বিস্ময় এবং আধুনিক তথ্য-প্রযুক্তির এক যুগান্তকারী আবিষ্কার।

আবিষ্কারের কথা: ১৯৫২ সালে আমেরিকান বিজ্ঞানী জন ভন নিউম্যান প্রথম কম্পিইটার আবিষ্কারের পরিকল্পনা করেন। তারপর ১৯৬৪ সাল পর্যন্ত কম্পিউটার তৈরি করার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা চলতে থাকে। ১৯৬৪ সালের মধ্যে আমেরিকায় প্রচুর পরিমাণে কম্পিউটার প্রচলন হয়। তবে আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।

প্রকারভেদ: কাজের গতি ও গঠন প্রকৃতি অনুসারে কম্পিউটার কয়েক প্রকারের হয়। যেমন- সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার ইত্যাদি।

কম্পিউটারের ব্যবহার: কম্পিউটারের ব্যবহার বহুবিধ ও ব্যাপক। ব্যবসা-বাণিজ্যের সাধারণ হিসাব থেকে শুরু করে মহামূল্যবান গবেষণার মতো দুরূহ কাজে কম্পিউটার ব্যবহৃত হচ্ছে।

উপসংহার: কম্পিউটার আধুনিক সভ্যতার এক বিস্ময়কর দান। এ যন্ত্রটি আবিস্কারের সাথে সাথে শিল্প বিপ্লবের অগ্রগতি কয়েক ধাপ এগিয়ে গিয়েছে। তাই কম্পিউটারের অবদান শুধু জাতীয় সীমাবদ্ধ নয়; বরং তা আন্তর্জাতিক পরিমণ্ডলকে পরিচালিত করছে। অতএব, কম্পিইটারের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

দিপ্ত পাল

দিপ্ত পাল

আমি দিপ্ত কুমার পাল। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। ইংরেজি এবং গণিত বিষয়ের ভিডিও লেসনগুলো আমার তৈরি।

সকল ক্লাস