মোদের বাংলা ভাষা – সুফিয়া কামাল

মোদের বাংলা ভাষা - সুফিয়া কামাল

মোদের বাংলা ভাষা

– সুফিয়া কামাল

মোদের দেশের সরল মানুষ
কামার কুমার জেলে চাষা
তাদের তরে সহজ হবে
মোদের বাংলা ভাষা।
বিদেশ হতে বিজাতীয়
নানান কথার ছড়াছড়ি
আর কতকাল দেশের মানুষ
থাকবে বল সহ্য করি।

যারা আছেন সামনে আজও
গুনী, জ্ঞানী, মনীষীরা
আমার দেশের সব মানুষের
এই বেদন ঝুঝুন তারা।
ভাষার তরে প্রান দিল যে
কত মায়ের কোলের ছেলে
তাদের রক্ত-পিছল পথে।
এবার যেন মুক্তি মেলে
সহজ সরল বাংলা ভাষা
সব মানুষের মিটাক আশা।

তিলোত্তমা বিশ্বাস

তিলোত্তমা বিশ্বাস

আমি তিলোত্তমা বিশ্বাস। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ছোটদের বাংলা কবিতা এবং অন্যান্য বিষয়ের ভিডিও তৈরি করি।

সকল ক্লাস