আমাদের গ্রাম – বন্দে আলী মিয়া

আমাদের গ্রাম

আমাদের গ্রাম

– বন্দে আলী মিয়া

আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর৷
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই৷
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ৷
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি৷
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন৷
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে৷

তিলোত্তমা বিশ্বাস

তিলোত্তমা বিশ্বাস

আমি তিলোত্তমা বিশ্বাস। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ছোটদের বাংলা কবিতা এবং অন্যান্য বিষয়ের ভিডিও তৈরি করি।

সকল ক্লাস