ছুটি – রবীন্দ্রনাথ ঠাকুর

ছুটি

ছুটি

– রবীন্দ্রনাথ ঠাকুর

মেঘের কোলে রোদ হেসেছে,
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।

কী করি আজ ভেবে না পাই,
পথ হারিয়ে কোন্‌ বনে যাই,
কোন্‌ মাঠে যে ছুটে বেড়াই,
সকল ছেলে জুটি।।

কেয়াপাতায় নৌকো গড়ে’
সাজিয়ে দেব ফুলে,
তালদিঘিতে ভাসিয়ে দেবো,
চলবে দুলে দুলে।

রাখাল ছেলের সঙ্গে ধেনু
চরাব আজ বাজিয়ে বেণু,
মাখব গায়ে ফুলের রেণু
চাঁপার বনে লুটি।

আজ আমাদের ছুটি, ও ভাই,
আজ আমাদের ছুটি।।

তিলোত্তমা বিশ্বাস

তিলোত্তমা বিশ্বাস

আমি তিলোত্তমা বিশ্বাস। কিডস স্কুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে ছোটদের বাংলা কবিতা এবং অন্যান্য বিষয়ের ভিডিও তৈরি করি।

সকল ক্লাস